23 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের রাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে রাউজানে  জান্নাতুল মাওয়া রিফাত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ আগস্ট) সকালে কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীর পাড়ের মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জান্নাত নিহত ব্যক্তি উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের মেয়ে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  রোববার রাতে নিজ বসতঘরে ঘুমাতে যায় রিফাত। পরে আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে, দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ বিষয়ে কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আজ সোমবার এ ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা