27.3 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়ে যা বললেন সোহেল তাজ

সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়ে যা বললেন সোহেল তাজ


বিএনএ, ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে, তা জনগণের টাকায় আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই নয়।

সোমবার (২৯ জুলাই) ডিবি পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসেবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবিতে এসেছি। দেশের ওপর সবার হক আছে, এ জন্য এসেছি। ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটা গুলিও না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে।

আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ