24 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অর্পিতার ধমকে ওষুধ সেবন পার্থের!

অর্পিতার ধমকে ওষুধ সেবন পার্থের!


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন মহাসচিব ও সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ৷ ভুবনেশ্বর এইমস থেকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার পর তাঁকে হেফাজতে নিয়েছে আর্থিক দুর্নীতির সংক্রান্ত তদন্তে যুক্ত এই সংস্থা ৷ কিন্তু তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে নাকি লকআপে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইডির গোয়েন্দারা !

তদন্তকারীদের একটি সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যায় পার্থকে ওষুধ খাওয়াতে গিয়ে সমস্যায় পড়েন ইডির কর্মকর্তারা ৷ গত ১৫ বছর ধরে টাইপ-2 ডায়াবিটিসের রোগী পার্থ চট্টোপাধ্যায় ৷ ফলে ওষুধ সেবন তাঁর জন্য বাধ্যতামূলক ৷ ভুবনেশ্বর এইমস থেকে তাঁর জন্য বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে ৷ সেই ওষুধগুলিই এদিন সন্ধ্যায় খেতে চাইছিলেন না রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, অনেক অনুরোধেও যখন কাজ হয়নি ৷ শেষে গোয়েন্দারা অর্পিতা মুখোপাধ্যায়ের  দ্বারস্থ হন ৷ তাঁকে দিয়ে পার্থকে ওষুধ খাওয়ার অনুরোধ করান ৷ অর্পিতা প্রথমে অনুরোধ করেন ৷ তাতেও কাজ না হয় খানিকটা ধমক দিয়েই বলেন, ‘‘স্যর, ওষুধগুলো খেয়ে নিন ?’’

ইডির গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, তার পরই মত বদলান পার্থ ৷ ওষুধ খেয়ে নেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই নেতা ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা ও আরও অনেক কিছু উদ্ধার করেছে ইডি ৷ অর্পিতাও এখন ইডি হেফাজতে ৷ পার্থ অর্পিতাকে পাশাপাশি লকআপে রাখা হয়েছে ৷ তাছড়া অর্পিতা পার্থর বন্ধু হিসেবেই পরিচিত বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!