28 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজধানীতে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সংঘবদ্ধ ধর্ষণ

বিএনএ,ঢাকা :রাজধানীর কদমতলী মুরাদপুরে ১৯ বছরের এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয় জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ওই গার্মেন্টস কর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ১৯বছরের ওই গার্মেন্টস কর্মী যাত্রাবাড়ী এলাকায় থাকেন।
স্হানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার পূর্বপরিচিত আকাশ (২০) নামে এক যুবক তাকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নেয়।
পরে তাকে মুরাদপুরের একটি বাড়ির ছাদে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ছয় জনকে আসামি করে একটি মামলা করেছে। এদের মধ্যে চারজনের নাম আছে দু’জন অজ্ঞাত। আসামিদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরপর সেখান থেকে খবর পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অন্য চার আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে
বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু