বিএনএ, ঢাকা: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১২ হাজার ৬২ শিশু। সোমবার(২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়। সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে ১ হাজার ৪১ শিশু।
বিএনএ/ওজি
![]()

