বিএনএ, বিশ্বডেস্ক :যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে কাতারে জব্দ থাকা ইরানের ৬০০ কোটি মার্কিন ডলার প্রথম ধাপে ছাড় করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) কোম শহর সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ তথ্য জানান। ইরানের বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে।
পেজেশকিয়ান বলেন, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবেই এই অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তার ভাষায়, এটি ইরানের জনগণের জন্য একটি বড় কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য।
বিএনএ/ওজি
![]()

