31 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ


বিএনএ, নোয়াখালী:  নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছগুলো ছোট । ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।

হরণী ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার মো.আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেয়। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছগুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়।

নাজমা আরিফ আরও বলেন, আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সাথে ইলিশের পোনা ঢুকে আটকে পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।

এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএ/ রনি, ওজি/হাসনা


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী