26 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশি ৩ শিক্ষার্থীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি নোবিপ্রবি প্রশাসনের

বিদেশি ৩ শিক্ষার্থীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি নোবিপ্রবি প্রশাসনের


বিএনএ, নোবিপ্রবি: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগে অধ্যয়নরত তিন বিদেশি শিক্ষার্থীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার(২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউজে তাদের বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী।

বিদেশি তিন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ আলম, রাম মেহেতা ও রাবি কুমার যাদব। আলম নেপালের লুম্বিনি প্রদেশ থেকে পড়তে এসেছেন, রাম কুশী প্রদেশ থেকে আর রাবি এসেছেন মাদেশ প্রদেশ থেকে।

জানতে চাইলে বিদেশি শিক্ষার্থী মোহাম্মদ আলম বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে। এছাড়াও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছে প্রশাসন।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরাও আনন্দিত।’

বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের