23 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে আয়োজিত হতে যাচ্ছে টেড-এক্স চিটাগং ইউনিভার্সিটি

চবিতে আয়োজিত হতে যাচ্ছে টেড-এক্স চিটাগং ইউনিভার্সিটি


বিএনএ, চবি : প্রথমবারের মতো চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর উদ্যোগে আগামী ৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেড-এক্স চিটাগং ইউনিভার্সিটি’।

বৃহস্পতিবার (৯ মে) এ অনুষ্ঠান আয়োজনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন সিইউআরএইচএস এর উপদেষ্টা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের  অধ্যাপক ড. আদনান মান্নান, ফ্যাকাল্টি মডারেটর মেরিন সায়েন্স ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মাহবুব হাসান। এছাড়াও  সিইউআরএইচএসের সভাপতি মাহমুদ শরীফসহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাত সব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলন মাস্ক, গ্রাহাম স, স্যার কেন রবিনসনসহ আরও অনেকে।

বিএনএ/ সুমন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী