30 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউরোপজুড়ে বেড়েছে করোনা সংক্রমণ

ইউরোপজুড়ে বেড়েছে করোনা সংক্রমণ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: দুই বছরেরও বেশি সময় করোনা ভাইরাসের কাছে অসহায় হয়ে আছে বিশ্ব। এ ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের পরও বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠছে ভাইরাসটি। দীর্ঘদিন স্থিতাবস্থার পর আবারও ইউরোপজুড়ে মহামারী আকারে বাড়ছে সংক্রমণ। ফ্রান্স, ইতালি, জার্মানির মত উন্নত দেশগুলোতে সংক্রমণের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই করছে।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত উত্তর আটলান্টিক সমুদ্র তীরবর্তী রাষ্ট্র ফ্রান্সে সংক্রমণের সংখ্যা রেকর্ড করা হয়েছে প্রায় দেড় লাখ। দেশটিতে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ২৫ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সের প্রতিবেশী রাষ্ট্র ইতালিতে সংক্রমণের সংখ্যা রেকর্ড হয়েছে ৮৩ হাজার ৫৫৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। গ্রীস, পর্তুগাল এবং অস্ট্রিয়ার মত ইউরোপীয় দেশগুলোতেও সংক্রমণের বৃদ্ধি ছিল উল্লেখ্য। ২৪ ঘণ্টায় ২১ হাজারের বেশি নতুন সংক্রমণের সম্মুখীন হয়েছে যুক্তরাজ্য।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৫৫ কোটি ৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫৩ হাজার ৫৭৪ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫২ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ২০৩ জনের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৪২৬ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৬ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ ৫৭ হাজার ৭৫৫ জন মানুষ।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত