24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে একদিনে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে একদিনে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৭ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৩০ শতাংশ। জেলায় গত ২৪ ঘণ্টায় সেনবাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে তিন, বেগমগঞ্জে ৪৮, সোনাইমুড়ীতে আট, চাটখিলে ১৩, সেনবাগে ২০, কোম্পানীগঞ্জে চার এবং কবিরহাটে ১৮ জন।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৯, সুবর্ণচরে পাঁচ, হাতিয়ায় এক, বেগমগঞ্জে ছয়, সোনাইমুড়ীতে পাঁচ, চাটখিলে সাত, সেনবাগে তিন, কোম্পানীগঞ্জে ১৮ এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।

এ ছাড়া সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ৪৪৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৩৭ জন ও আইসোলেশনে রয়েছেন ১৬ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে