26 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন পরিচয়ে আঁখি আলমগীর

নতুন পরিচয়ে আঁখি আলমগীর

আঁখি

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের নামের সঙ্গে আরেকটি নতুন পরিচয় যুক্ত হলো। সেটি হলো ফ্যাশন ডিজাইনার। ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সেই খবর সবাইকে জানিয়েছেন। তবে, খবরটি সবার কাছে নতুন হলেও ফ্যাশনের সঙ্গে তার প্রেম অনেক পুরনো।

আঁখি আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি সবাই এখন জানছে। কিন্তু, পোশাক ডিজাইনের শখ, ইচ্ছা আমার ছোটবেলা থেকেই। ৯০ দশকে আমার ডিজাইন করা কামিজ নিজেদের মধ্যে বিক্রি করেছি। আমি সবসময় নিজের ডিজাইন করা পোশাক পরেছি, অন্যরা সেটা খুব পছন্দ খুব করতো। ব্যস্ততার কারণে পোশাক নিয়ে নিয়মিত কাজ করা হতো না। কিন্তু, করোনা মহামারিতে গানের কাজ কমে আসায় সময় দিতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘প্রথম থেকে এমন একটা নাম খুঁজছিলাম, যেটা ক্যাচি হয়। ইংরেজি নাম পছন্দ ছিল না। তিন-চার দিন ভেবে ‘মখমল’ নামটা পছন্দ হয়েছে। আপাতত আমার এখানে শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পরে কামিজের দিকে যাব। আপাতত অনলাইন ভরসা। আগামীতে আউটলেট খোলার ইচ্ছা আছে। আমি ভালোবাসা থেকে এটা করছি। শুধু ব্যবসা করলে বিভিন্ন দেশ থেকে শাড়ি এনে বিক্রি করতে পারতাম। সেটা না করে সেখানে নিজেই ডিজাইন করছি। আমার পরিবারের মানুষসহ বাইরে থেকে ব্যাপক সাড়া ও উৎসাহ পাচ্ছি।’

‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ১৯৮৪ সালে আঁখি আলমগীর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৮ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু