28 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

নোয়াখালীতে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

নোয়াখালীতে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীতে এক নারী বুক ও পেটের অংশ লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। শনিবার(২৮মে) রাতের দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের এই জমজ শিশুর জন্ম হয়।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়  নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।

বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন।  শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।

শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।

বিএনএনিউজ২৪,জিইউ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত