32.2 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » লিভারপুলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

লিভারপুলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল

বিএনএ স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা। জয়সূচক একমাত্র গোলটি করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

ফাইনালে উঠলে রিয়ালকে হারানো কঠিন, তা আবারও প্রমাণিত হলো। লিভারপুলের বিপক্ষে জিতে ১৪ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল লস ব্ল্যাঙ্কোসরা। লুকা মদরিচ, মার্সেলোদের দাপটে ১-০ গোলে হেরে আশাভঙ্গ হলো লিভারপুলের।

২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের বদলা নেওয়ার ভাবনায় ছিল লিভারপুল, কিন্তু হতাশই হতে হলো অলরেডদের। রিয়ালের জয় পাওয়া একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত সব সেভ করে ম্যাচের নায়ক হয়ে থাকলেন গোলরক্ষক থিবো কুর্তোয়াও। ম্যাচে সেরার পুরস্কারও উঠলো তার হাতে।

ম্যাচের পরিসংখ্যান দেখলে যে কারও চোখ কপালে উঠবে। লিভারপুলের আক্রমণের সামনে রীতিমত কোণঠাসা ছিল রিয়াল। মোট ২৪টি শট নেয় লিভারপুল, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৪ শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল রিয়াল। একটিতে তারা গোল আদায় করে নেয়, অন্য শটও জালে জড়িয়েছিল। অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে জুরগেন ক্লপের লিভারপুল। তবে সুযোগের পুরোটা কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছে রিয়াল। কার্লো আনসেলিত্তির কৌশলের কাছে হার হয়েছে জার্মান ক্লপের।

দ্য হোয়াইটস’দের পর সবচেয়ে বেশিবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এসি মিলান, বায়ার্ন মিউনিখ ৷ দু’দলের ক্ষেত্রেই সেই সংখ্যাটা ১১, রিয়ালের জেতা খেতাবের থেকে মাত্র ৩ কম ৷ স্প্যানিশ আর্মাডার পর সবচেয়ে বেশি সাতবার খেতাব ঘরে তুলেছে এসি মিলান ৷ সংখ্যাটা রিয়ালের ঠিক অর্ধেক ৷

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ