26 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের

পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের


বিএনএ, বিশ্বডেস্ক : পহেলগামে ভয়াবহ হামলা নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তুরস্ক সরকারের যোগাযোগ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত এই সংবাদটি সত্য নয়।

আনাদোলুর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো।

এরআগে রোববার ‘টাইমস অব ইন্ডিয়ার’ প্রতিবেদনে জানানো হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গোবিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করে টাইমস অব ইন্ডিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু