23 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি

১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছে ইসি

বিএনএ, ঢাকা : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন যে প্রবাসীরা বরাবর-ই তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন।

“আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই… আমরা প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি,” বলেন তিনি।

এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য তিনি রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সহযোগিতা চান।

বিএনএনিউজ/এইচ.এম।।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা