বিএনএ, বিশ্বডেস্ক : ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। রাজপথ কাঁপানো এই বিক্ষোভে শামিল হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ, যাদের সবার লক্ষ্য একটাই—‘ট্রাম্প হঠাও’।
আল জাজিরার বরাতে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটিই সবচেয়ে বড় গণবিক্ষোভ। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিসহ দেশটির অন্তত ৩ হাজার ৩০০টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। আমেরিকার এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইউরোপের প্যারিস, রোম ও বার্লিনেও মানুষ রাস্তায় নেমেছে।
ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে ইরানের সাথে শুরু হওয়া যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি কোনো ঘোষণা ছাড়াই ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় মার্কিন অর্থনীতিতে ধস নেমেছে। সাধারণ মানুষের দাবি, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে ট্রাম্প মার্কিন সেনাবাহিনী ও অর্থনীতিকে ধ্বংস করছেন।
বিএনএ/ ওজি
![]()

