24 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পৃথক সড়ক দুর্ঘটনায় ফেনীতে নিহত ২

পৃথক সড়ক দুর্ঘটনায় ফেনীতে নিহত ২

ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

বিএনএ, ফেনী : ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ফেনী শহরতলীর কালিপাল ও ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বল্লবপুর এলাকায় সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

এদিন সোয়া ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বল্লবপুর রাস্তার মাথায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

অপরদিকে, শহরতলীর কালিপাল রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে শারমিন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শারমিন কুমিল্লার লাঙ্গলকোট গোর্টশাল এলাকার বেলালের স্ত্রী।

ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ ইকবাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে