28 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাধানগর ইউনিয়নে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

রাধানগর ইউনিয়নে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

রাধানগর ইউনিয়নে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

ফেনী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাগলনাইয়া উপজেলায় ২০,০০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ শে মার্চ ২০২৪) সকালে  চতুর্থ ধাপে  রাধানগর ইউনিয়ন জঙ্গলমিয়া বাজারস্থ স্কুল মাঠে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট হাতে হাতে তুলে দেন সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

রাধানগর ইউনিয়নে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ
রাধানগর ইউনিয়নে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মান্নার সভাপতিত্বে পরিষদ কার্যালয় এর মাঠে বিতরণ অনুষ্ঠানে ছাগলনাইয়া পৌরসভা মেয়র এম মোস্তফা, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারবৃন্দ।

আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইফতার বিতরণে অংশ নেন।

বিএনএ, নিজাম উদ্দিন, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু