22 C
আবহাওয়া
১২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জেসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

জেসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

জেসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে অবনতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ: সুলতানা জেসমিনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে কোন অবনতি হবে না। ঘটনা কিংবা ছোট খাটো দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় মানি লন্ডারিং নিয়েও কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ইনডিরেক্টলি মানি লন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ। মানি লন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা বিদেশি সরকারগুলোর অসহযোগিতা। তারা কোনো তথ্য দিতে চায় না। কারণ এই টাকা সেখানে বিনিয়োগ হয়। বেসরকারি তথ্যের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়া যায় না। এগুলো দুদকের কাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের না।

এ সময় তিনি আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে সবার আগে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও শেখ হাসিনার নেতৃত্ব। দেশে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু