26 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা

বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় বলিউড ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। পাড়ি জমান আমেরিকায়। সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এবার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন প্রিয়াংকা।

এখন তার নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা অনেকটা পাকাপোক্ত করেছেন বলিউডের এ অভিনেত্রী।

জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন কেন মুম্বাই ছাড়লেন প্রিয়াংকা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর জানিয়েছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে প্রিয়াংকা জানান, বলিউডে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জুলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার। সেই সময় বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলেন প্রিয়াংকা।

তিনি বলেন, ‘বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

তবে আমেরিকায় এসে গান গাওয়া শুরু করলেও বিশেষ সাফল্য পাননি প্রিয়াংকা। কিন্তু একাধিক হলিউড তারকার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল তার গান।

প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি এত বছর ধরে কাজ করেছি। কিন্তু ওই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল সব ছেড়ে চলে যাই।’

হলিউডে কিছুদিন কাটানোর পর প্রিয়াংকা বুঝতে পারেন, গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। এ কারণে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন তিনি। একের পর এক অডিশন দেওয়ার পর সুযোগ পান ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজে।

আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত স্পাই থ্রিলার সিরিজ় ‘সিটাডেল’। এই সিরিজে অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোন্স’খ্যাত রিচার্ড ম্যাডেনও।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু