22 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার পরমাণু অস্ত্র গ্রহণ করতে বাধ্য হয়েছি : বেলারুশ

যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার পরমাণু অস্ত্র গ্রহণ করতে বাধ্য হয়েছি : বেলারুশ


বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার পরমাণু অস্ত্র গ্রহণ করতে বাধ্য হয়েছে বলে জানালেন  বেলারুশ কর্তৃপক্ষ । বেলারুশ বলছে, বছরের পর বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর চাপের কারণে তারা রাশিয়ার অস্ত্র গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, গত আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের ন্যাটো মিত্র এমনকি ইউরোপীয় দেশগুলো থেকে নজিরবিহীন রাজনৈতিক, অর্থনৈতিক এবং তথ্যগত চাপের মুখে পড়েছে বেলারুশ।

উল্লেখ্য, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলারুশে পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা ভালোভাবে নেয়নি ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলছেন, পুতিনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বেলারুশকে ‘পারমাণবিক জিম্মি’ বানিয়েছে মস্কো। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য— বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!