32 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ক্লাস চলবে ২১ এপ্রিল পর্যন্ত

কুবিতে ক্লাস চলবে ২১ এপ্রিল পর্যন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

বিএনএ,  কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত এবং প্রশাসনিক কাজ চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।

উপাচার্য বলেন, আগামী ২১ এপ্রিল পর্যন্ত আমাদের এখানে ক্লাস চলবে। তবে প্রশাসনিক কাজ চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

এদিকে একাডেমিক ক্যালেন্ডার থেকে জানা যায়, আগামী ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছুটির নির্দেশনা দেওয়া আছে। ছুটির আওতায় থাকবে মে দিবস, শবে ক্বদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ। ২১ এপ্রিলের পরের দুইদিন শুক্রবার/শনিবার থাকায় এই ছুটি বহাল থাকবে ২২ এপ্রিল থাকবে।

উল্লেখ্য, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে রমজান মাসেও ক্লাস নিয়ে ছুটি কমিয়ে নিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ