22 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা নগরীর অবস্থা দেখে খুবই লজ্জা লাগে: ওবায়দুল কাদের

ঢাকা নগরীর অবস্থা দেখে খুবই লজ্জা লাগে: ওবায়দুল কাদের

ঢাকা নগরীর অবস্থা দেখে খুবই লজ্জাও লাগে: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক, ঢাকা: অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাজধানী ঢাকা, এই নগরীর অবস্থা দেখতে দেখতে খুবই খারাপ ও  লজ্জা লাগে। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। রাজধানীতে বাসগুলো রঙ-চঙ করে বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, সবচেয়ে অপরিকল্পিত একটি শহর। প্ল্যান ছাড়াই এ শহর গড়ে উঠেছে। ভূমিকম্প, বড় ধরনের ঝড় উই আর ইন গ্রেট রিস্ক। এভাবে আর থাকতে চাই না। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু