29 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পরে চলে গেলো ছেলে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পরে চলে গেলো ছেলে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পরে চলে গেলো ছেলে

বিএনএ,ঢাকা : রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পরে চলে গেলো ছেলে সাফিয়ান (৮)। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে।

এর আগে তার বাবা সাহিদ হাসান ও মা রেখা আক্তার মারা যান। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। গত ২৩ মার্চ ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন।

দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এর মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ ও রেখা আক্তারের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মেয়ে সাফার দগ্ধ হয়েছে ১১ শতাংশ।

সে এখনো চিকিৎসাধীন আছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে মারা যায় সাফিয়ান।

তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তার বোন সাফা এখনো চিকিৎসাধীন। তার শরীরে ১১ শতাংশ দগ্ধ হয়েছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের