31 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

বিএনএ, ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়।

নীল দলের ট্রেজারার প্রার্থী আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বলেন, উপরে এসে দেখি কারা ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোট গ্রহণ বন্ধ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মিটিংয়ে বসেছেন।

এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা