22 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুন্ড হবে পর্যটন ও শীপইয়ার্ড নগর: আসলাম

সীতাকুন্ড হবে পর্যটন ও শীপইয়ার্ড নগর: আসলাম


বিএনএ, সীতাকুন্ড: সাগরবেষ্টিত বাঁশবাড়ীয়া পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জনপদ। পরিকল্পিতভাবে পর্যটনখাতে উন্নয়ন সাধন করা গেলে বাঁশবাড়ীয়া তথা পুরো সীতাকুন্ডের চিত্র বদলে যাবে। পর্যটনখাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম অনুষঙ্গ। অপরদিকে সোনাইছড়িতে অবস্থিত শীপ ইয়ার্ড এবং কলকারখানা সীতাকুন্ড তথা দেশের অর্থনীতির প্রাণ। এই খাতে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা গেলে সীতাকুন্ড সারাদেশের উন্নয়নের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলার বাঁশবাড়ীয়ায় এবং বিকালে সোনাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, কর্মমুখর সীতাকুন্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুন্ডেই পর্যটনখাতে বিপ্লব সাধিত হবে।

বাঁশবাড়ীয়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সালামত উল্ল্যাহ, আবুল বশর ভুইয়া, মনসুর মেম্বার, একরাম উল্ল্যাহ নয়ন, মিয়া মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সালাহউদ্দিন, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, বদর উদ্দিন, আলাউদ্দিন।

এদিকে সোনাইছড়িতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, মোমিন উদ্দিন মিন্টু প্রমূখ।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু