30 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবার অবস্থান কর্মসূচি

পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবার অবস্থান কর্মসূচি

পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবার অবস্থান কর্মসূচি

বিএনএ,ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পুলিশ সদরদপ্তরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদরদপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নেয় তারা।

সূত্র জানায়,বেলা সাড়ে ১২টায় পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ’ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এসময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

পুলিশ সদস্যরা জানান, আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের