27 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লাইফ সাপোর্টে বিএনপির খন্দকার মাহবুব

লাইফ সাপোর্টে বিএনপির খন্দকার মাহবুব

লাইফ সাপোর্টে বিএনপির খন্দকার মাহবুব

বিএনএ, ঢাকা: বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।  রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্ট হলে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। অক্সিজেন নেওয়ার জন্য তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।

পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুব হোসেনের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী