22 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বাবা হারালেন চঞ্চল চৌধুরী

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

চঞ্চল

বিনোদন ডেস্ক: অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। গত ১৪ দিন ধরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

মৃত্যুকালে রাধা গোবিন্দ চৌধুরীর বয়স হয়েছিল ৯০ বছর। সেরিব্র্যাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগে সামাজিকমাধ্যমে বাবার অসুস্থতার খবর দিয়ে এ অভিনেতা সকলকে প্রার্থনা করতে বলেছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীর বন্ধু ও সহকর্মী অভিনেত্রী শাহনাজ খুশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন।’

তিনি আরও লিখেছেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

খুশি বলেন, ‘চঞ্চলের বাবার শেষকৃত্য তার গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা