28 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে রেলওয়ে স্টেশনে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

কক্সবাজারে রেলওয়ে স্টেশনে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

কক্সবাজারে রেলওয়ে স্টেশনে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

বিএনএ, ঈদগাঁও : কক্সবাজারের লিংক রোডের অদূরে নির্মাণাধীন অত্যাধুনিক আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছু অসাধু কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে এ অনিয়ম- দুর্নীতি করছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের মতে, শহরের লিংরোডে চলমান আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মাণ কাজে নিম্নমানের ইট ও বালি মিশ্রিত সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বিএসটিআই অনুমোদন বিহীন, লাকড়ির পুড়ানো ও তৈরি, গুনগত মানহীন নিম্নমানের ইট দিয়ে চলছে এ নির্মাণ কাজ। অথচ ঈদগাঁও ও রামুতে বিএসটিআই অনুমোদিত, কয়লাতে পোড়ানো উন্নতমানের অনেক ইটভাটা রয়েছে।

অনৈতিক সুবিধা নিতে এতে উন্নতমানের ও বিএসটিআই অনুমোদিত ইট ব্যবহার করা হচ্ছে না। সংশ্লিষ্ট ল্যাবরেটরী টেকনিশিয়ানদের ম্যনেজ করে এ কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মচারীরা। সচেতন মহল এ অনিয়ম- দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

বিএনএনিউজ২৪.কম/মো.রেজাউল করিম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী