23 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কন্যা সন্তানের মা হলেন অপি করিম

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

অপি করিম

বিএনএ, বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫৩ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি।

অপির মা শাহান আরা করিম জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।

চার বছর আগে পারিবারিক আয়োজনে বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী  অপি করিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অপি করিম নিজেও একজন স্থপতি। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী