28 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার জানা যাবে মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল

বৃহস্পতিবার জানা যাবে মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল


বিএনএ, ঢাকা : আগামি বৃহস্পতিবার প্রকাশ হতে পারে সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছরের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সম্পন্ন করা হয়েছে। এ সপ্তাহের যেকোনো দিন ফলাফল প্রকাশ করা হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু