27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আইনজীবী সাইফুলের বাড়িতে ২ উপদেষ্টা যাচ্ছেন

আইনজীবী সাইফুলের বাড়িতে ২ উপদেষ্টা যাচ্ছেন


বিএনএ, ঢাকা : চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ‍উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে নিহত সাইফুলের বাড়িতে যাবেন দুই উপদেষ্টা। এমন তথ্য জানিয়েছে আঞ্চলিক তথ্য অফিস।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার সকাল ১০টায় লোহাগাড়া উপজেলায় গিয়ে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করবেন। এর পর তিনি সাইফুলের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাত করবেন।

একইসময়ে প্রাথমিক ও গণশিক্ষা ‍উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লোহাগাড়ায় সাইফুলের বাড়িতে পৌঁছবেন। তিনি সাইফুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ