28 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কারাগার থেকে মুক্ত পাবনার ১২ কৃষক

কারাগার থেকে মুক্ত পাবনার ১২ কৃষক

কারাগার থেকে মুক্ত পাবনার ১২ কৃষক

বিএনএ ডেস্ক: ব্যাংক ঋণ পরিশোধ না করার মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাবনার ১২ জন কৃষক।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে আদালতের জামিননামা জেলগেটে পৌঁছানোর পর মুক্তি পান কৃষকরা। এর আগে দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামসুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

ঋণের দায়ে গ্রেপ্তারের ২ দিন পর জামিন পেয়ে পরিবারের কাছে ফিরে গেলেন কৃষকরা। রোববার বিকেলে পাবনার জেলগেট থেকে ছাড়া পাওয়ার সময় ১২ কৃষকের পরিবার ও এলাকাবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

মামলার অপর ২৫ জন কৃষক স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে, জামিন আবেদন করলে আদালত ৩৭ জন কৃষককেই জামিন দেন।

ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি গ্রামের ১২ জন কৃষককে ঋণ খেলাপির মামলায় গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে পাঠায় পুলিশ। তারা বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালে ৩০-৪০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন।

কৃষকরা সবাই ভারইমারি উত্তরপাড়া সবজি চাষি সমবায় সমিতির সদস্য। এই সমিতির ৪০ জন কৃষক মোট ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

ঋণ পরিশোধ না করায় ৩৭ জন কৃষকের কাছে সুদাসলে প্রায় ১৩ লাখ টাকা পাওনা হয়। ঋণ আদায়ে প্রতিষ্ঠানটি ২০২১ সালে ৩৭ জন কৃষকের নামে মামলা করে।

পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৫ নভেম্বর কৃষকের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!