34 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!

এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!


বিএনএ চট্টগ্রাম :সাতকানিয়া সার্কেলের এএসপি  আরিফের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজিতে লিপ্ত থাকার  অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। সাতকানিয়ার এওচিয়ার ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম বুধবার(১৩মে) এ অভিযোগ করেন।

অভিযোগে তিনি জানান, এএসপি আরিফের ছত্রছায়ায়  সাকিবুল  হাসান নিবিলসহ তার সাঙ্গপাঙ্গরা  মাদক ব্যবসাসহ নানা  অপকর্ম করে যাচ্ছে। নিবিলের বিরুদ্ধে চাঁদাবজি ও মারামারির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সে  ধরাছোয়ার বাইরে।

অভিযোগে রেজাউল করিম আরও জানান,  নিবিল ও তার সাঙ্গপাঙ্গরা  এএসপি আরিফের  অফিসে বসে চাঁদাবজির টাকা  ভাগ ভাটোয়ারা করে ।এএসপি আরিফের সাথে সর্ম্পকের জেরে  নিবিল গং এর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয়ার সাহস পায়না। ডিআইজি অফিস, আইজিপি অফিসসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির  টাকা পাঠানোর কথা এলাকায় বলে বেড়ায় নিবিল ।

বিএনএনিউজ২৪ডটকম

Loading


শিরোনাম বিএনএ