27 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে দুই আ’লীগ নেতাসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহে দুই আ’লীগ নেতাসহ ৩ জন কারাগারে


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যায় ২ জন ও অস্ত্র মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৮ অক্টোবর) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) ও মনির সিকদার (৩৯) এবং অস্ত্র মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাসকে (৩৭) কারাগারে পাঠিয়েছে আদালত।

বিকালে গ্রেপ্তার তিন জনকে আদালতে নেওয়া হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৭ অক্টোবর) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানার জামান সি হাইটস হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।

এ ঘটনায় পুলিশ গত ২৪ জুলাই বাদি হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিক সাগর ও মনির সিকদারকে আদালতে পাঠায় ডিবি পুলিশ।

বিএনএনিউজ/হামিমুর রহমান হামিম/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ