18 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় মানবিক যুদ্ধ বিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ

গাজায় মানবিক যুদ্ধ বিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ

জাতিসংঘ

বিশ্বডেস্ক:  ইসরায়েলের অব্যাহত হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় জরুরিভাবে মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়েছে।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ২২টি আরব দেশ। এর পক্ষে ভোট দেয় ১২০ দেশ। আর বিপক্ষে ভোট পড়ে ১৪টি। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

গাজায় মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটির পূর্বে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোটের অর্থ হলো ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ ও ‘কাণ্ডজ্ঞানহীন হত্যাকে’ সমর্থন। অন্যদিকে ইসরায়েল এ প্রস্তাবের নিন্দা জানিয়ে ভোটাভুটিকে ‘কলঙ্ক’ হিসেবে আখ্যা দেয়।

ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় তিন সপ্তাহ ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনা বাহিনী। এসব হামলায় গাজায় প্রাণ হারিয়েছে সাত হাজার তিন শর বেশি ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু