31 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

বিএনএ ডেস্ক : অবশেষে জামিন পেলেন মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খান। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বোম্বে হাইকোর্ট তাকে জামিন দেন। গত ৩ অক্টোবর থেকে কারাগারে ছিলেন তিনি। ওই দিন মাদককাণ্ডে গ্রেফতার হন ২৩ বছরের আরিয়ান।

এনডিটিভির খবরে বলা হয়,মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মাদক নেওয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন আরিয়ান। তিনি বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে।

৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবীকে নিয়োগ দেন।

কিন্তু মুম্বাইয়ের আদালত জানিয়ে দেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। এরপর ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।

গত ২০ অক্টোবরও আরিয়ানের জামিন মেলে না। এরপর ছেলের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন শাহরুখ খান। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। তবে ২৬ অক্টোবরও তার জামিন দেননি বোম্বে হাইকোর্ট। তবে ওই দিন অপর দুই অভিযুক্ত অভিন শাহু ও মনীশ রাজগড়িয়ার জামিন মেলে।অবশেষে আজ আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী