30 C
আবহাওয়া
১১:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২০

চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ সময় করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ১ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ০৯ শতাংশ।
নতুন আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে ১৫ জন মহানগর এলাকার এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২০২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৫৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৪৫ জন। করোনায় চট্টগ্রামে মারা গেছে ১ হাজার ৩২২ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী