18 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মিরসরাইয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মিরসরাইয়ে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বিএনএ, মিরসরাই:মিরসরাই থানা পুলিশ ১৪শ’ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মহিলার নাম শিউলী আক্তার ( ৩০)। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে ‌।
মিরসরাই থানা পুলিশ জানায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। প্রতিদিনের রুটিন তল্লাশির অংশ হিসেবে দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালানোর সময় এক নারীকে সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা বহনের অপরাধে ওই নারীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিউলী আক্তার (৩০) ফেনী জেলার দাগনভূঁইয়া থানার কৃষ্ণরামপুর এলাকার মোঃ শুক্কুর আলী রুমনের স্ত্রী। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু