27 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প


বিএনএ, ঢাকা:জাপানের  কুমামতো প্রিফেকচারে মঙ্গলবার (২৮ জুলাই) ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গ্রিনিচ মান সময় ৭টা ২৮ মিনিটে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের ক্যাবিনেট অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আরিয়াকি এবং ইয়াতসুশিরো সাগরের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের অবিলম্বে উপকূলীয় এলাকা ছেড়ে যেতে ও সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ