30 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬১৮

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬১৮

করোনায় ৩ জনের মৃত্যু,

বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায়  আরও চারজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া  নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৮ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ চার হাজার ১৮৮ জন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে দুইজন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন।

মৃত চারজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের একজন এবং চট্টগ্রাম বিভাগের তিনজন। মৃত চারজনের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।

উল্লেথ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত