28 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৩ সেনা

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৩ সেনা


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বেসামরিক মানুষসহ আহত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে চার সৈন্যের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে পাকিস্তান তালেবানের একটি অংশ হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।

শনিবার (২৮ জুন) দুপুরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সামরিক বহরে ঢুকিয়ে দেয়। এই বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক আহত হয়।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, তার পশ্চিমা প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই ইসলামাবাদের এই দাবি অস্বীকার করেছে তালেবান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের