23 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন গাড়ি কিনলেন অপু বিশ্বাস

নতুন গাড়ি কিনলেন অপু বিশ্বাস

apu biswas

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে এখন অপু বিশ্বাসের সেভাবে দেখা মেলে না। তিনি এখন প্রযোজনা ও ব্যবসা নিয়েই ব্যস্ত। এরই মধ্যে সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্য ৪২-৪৫ লাখ টাকা।

হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ। অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী