22 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনে দোকান খোলা রাখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

লকডাউনে দোকান খোলা রাখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ৩২০০ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চট্টগ্রামে ৭টি ব্যবসায়ীকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার‌ (২৮ জুন) চট্টগ্রাম নগরের চকবাজার ও খুলশী এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, অভিযানকালে খুলশী ও চকবাজার এলাকায় করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের এ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু