21 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home »  সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-এ অংশ নিলো বাংলাদেশ দূতাবাস

 সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-এ অংশ নিলো বাংলাদেশ দূতাবাস

 সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার

সিউল, ২৮ জুন : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২৪-২৭ জুন অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-এ অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ এ আন্তর্জাতিক পর্যটন মেলায় এবছর নয় দেশের দূতাবাস ও ট্র্যাভেল এজেন্সিসহ ২৬ দেশ অংশ নেয়। বাংলাদেশ ২০১২ সাল থেকে মেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে এবছরের মেলায় বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ দূতাবাস।

কোরিয়া ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (KOTFA)-এর চেয়ারম্যান Shin Joong-mok গত ২৪ জুন এ মেলার উদ্বোধন করেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ মেলায় অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূতবৃন্দ, কিয়ংসাংবুক-দো কালচার এবং ট্যুরিজম কর্পোরেশন-এর সভাপতি, জেজু ট্যুরিজম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, কোরিয়া ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং কোটফা’র প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএনএ বাংলানিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু