28 C
আবহাওয়া
৫:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান-মিজানুর রহমান মজুমদা‌র

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান-মিজানুর রহমান মজুমদা‌র


ছাগলনাইয়া(ফেনী):  ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদা‌র (কাপ পিরিচ মার্কা) পরিচ্ছন্ন ও স্মার্ট ছাগলনাইয়া গঠনে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেছেন, ৫ জুন ২০২৪ কে উন্নয়নের ভোট উৎসবে পরিণত করতে হবে। সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহ যোগাতে হবে। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা সবার শ্রদ্ধার পাত্র।

সোমবার(২৭মে ২০২৪) বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়কালে তিনি এ সব কথা বলেন। ছাগলনাইয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ এ সভার আয়োজন করে।

মু‌ক্তি‌যোদ্ধা সমা‌বেশ ছাগলনাইয়া
মু‌ক্তি‌যোদ্ধা সমা‌বেশ ছাগলনাইয়া

 

বৈ‌রি আবহাওয়া , মহা‌বিপদ সং‌কেত উ‌পেক্ষা ক‌রে মত‌বি‌নিময় সভায় হা‌জির হন প্রায় আড়াইশ মু‌ক্তি‌যোদ্ধা।

উপজেলা পরিষদ মিলনায়তনে ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদা‌র আরও বলেন, ছাগলনাইয়াকে উন্নয়নের দিকে দেশের সেরা উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, বেকারত্ব ও দারিদ্রতা।

মু‌ক্তি‌যোদ্ধা সমা‌বেশে ছাগলনাইয়া চেয়ারম‌্যান প্রার্থী
মু‌ক্তি‌যোদ্ধা সমা‌বেশ ছাগলনাইয়া

তিনি বলেন,  ছাগলনাইয়ার প্রতিটি কর্মক্ষম যুবককে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যেক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

মিজানুর রহমান মজুমদা‌র ৫ জুন ভোটারদের স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবার আহবান জানিয়ে বলেন, আপনাদের এবং আমাদের সকলের উন্নয়ন, শান্তি ও সুন্দর ছাগলনাইয়ার জন্য ভোট দিতে ঘর হতে বের হতে হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে কাপ পিরিচ মার্কাকে জয়ী করতে হবে।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু