29 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ ডেস্ক : পাকিস্তানে  ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার(২৮ মে) দেশটির রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক, কাশ্মীর এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে এনএসএমসি নিশ্চিত করেছে যে এর মাত্রা আসলে ৬.০ ছিল। রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকা। ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের প্রতিবেশি ভারত, চীন, আফগানিস্তান এবং চীনও। ভারতের রাজধানী নয়া দিল্লি ও এর আশপাশের এলাকা, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীরের শ্রীনগরে কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত মার্চ মাসেই পাকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পে অন্তত ২ জন নিহত এবং ৬ জন আহত হন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!