22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে খেতে গিয়ে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

বিয়ে খেতে গিয়ে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):  চট্টগ্রাম থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোঃ দলিল (৬৭) নামের এক বৃদ্ধের। শনিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার সিলবার প্লাস কমিউনিটি সেন্টারের সামনে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দলিল আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী তার ভাইপো মোঃ রফিক বলেন, আনোয়ারা থেকে নগরীর রাহাত্তার পুলের ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম একসাথে। দাওয়াত খেয়ে ফেরার পথে কালামিয়া বাজারে ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মাঝপথে গাড়ি থেকে নামার সময় একই গাড়িতেই পিষ্ট হন তিনি। পরবর্তীতে পুলিশ এসে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি স্পটেই তার মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা